অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ রোববার আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে।
সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।