,

শুভ্রতার আভায় সাদিয়া

news-image

বিনোদন ডেস্ক : পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান প্রায়ই তার স্টাইলিশ লুক নিয়ে আলোচনায় থাকেন। সামাজিক মাধ্যমে নিয়মিত নান্দনিক রূপে নিজেকে মেলে ধরেন, প্রশংসা কুড়ান ভক্তদের। এবারও তার ব্যতিক্রম ঘটল না; সাদা শাড়িতে ধরা দিয়ে ‘একটুখানি শুভ্রতা’ ছড়িয়ে দিলেন।

শুক্রবার দুপুরে ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন সাদিয়া আয়মান। ছবিতে তাকে দেখা যায়, ধবধবে সাদা এক শাড়িতে; যাতে রয়েছে সূক্ষ্ম নকশা। তার সাদা ব্লাউজটিতেও হাতার কাছে রঙিন ফুলের সুতার কাজ নজর কেড়েছে।

এছাড়াও একটি সিঙ্গেল লেয়ার মুক্তার মালা পরেছেন অভিনেত্রী; যা তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। খোলা চুল ও মিষ্টি হাসি তাকে করে তুলেছে আরও প্রাণবন্ত।

স্টাইলিশ এই অবতারের ফটোসেশনে সাদিয়া আয়মান বেঁছে নিয়েছেন এক চমৎকার ব্যাকগ্রাউন্ড! ফুলের বাগানকে পেছনে রেখে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেত্রী। আর তা প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘একটুখানি শুভ্রতা…’।

ছবিগুলো প্রকাশ করতেই প্রশংসায় ভরে গেছে সাদিয়ার পোস্টের মন্তব্য ঘর। ভক্তদের কেউ লিখেছেন, ‘আপনি অসম্ভব সুন্দর’। কেউ মন্তব্য করছেন, ‘সাদা পরী’ লিখে। অনেকে আবার ভালোবাসার ইমোজির মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

সাদিয়া আয়মানের নিত্য নতুন লুক নেটিজেনদের ফের নজর কেড়েছে তা বলার বাকি রাখে না। এবার অভিনেত্রীর এই শুভ্রতার আভা যেন আলাদা কিছু ছিল ভক্তদের মাঝে। সম্প্রতি বেশ কিছু নাটক, ফিল্ম, ওয়েব ফিল্ম দিয়ে আলোচনায় এলেও বর্তমানে এই অভিনেত্রীর ব্যস্ততা খানিকটা কমই দেখা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট