,

রানির মুকুটে নতুন পালক

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী রানি মুখার্জির মুকুটে যুক্ত হলো নতুন পালক। প্রায় তিন দশকের অভিনয়জীবন ও সামাজিক নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এবার অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পেলেন এই অভিনেত্রী। মেলবোর্নে আয়োজিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের (আইএফএফএম) বিশেষ অনুষ্ঠানে তার হাতে এ সম্মানের সনদ তুলে দেওয়া হয়।

মেলবোর্নের ওই অনুষ্ঠানে সম্মাননা পাওয়ার পর রানি মুখার্জি লা ট্রোব বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সম্মান শুধু একজন ভারতীয় অভিনেত্রীকে নয়, ভারতীয় চলচ্চিত্রকেও দেওয়া হয়েছে। ক্যারিয়ারের শুরুর দিকে কোনো নির্দিষ্ট পথনির্দেশ ছাড়াই নিজের কাজ ভালোভাবে করার চেষ্টা করতেন বলেও জানান তিনি।

রানি বলেন, চলচ্চিত্রের মাধ্যমে মানুষের জীবন ও অনুভূতি বোঝা এবং তাদের কাছে পৌঁছানো সম্ভব। তার মতে, সিনেমা এমন একটি ভাষা, যার মাধ্যমে বিভিন্ন মানুষ ও সংস্কৃতির মধ্যে যোগাযোগ তৈরি করা যায়।

নারীকেন্দ্রিক বিভিন্ন চরিত্রে অভিনয়ের প্রসঙ্গও তুলে ধরেন রানি। তার অভিনীত চরিত্রগুলো ভিন্ন দেশ ও সংস্কৃতির দর্শকদের কাছেও গ্রহণযোগ্যতা পেয়েছে—এটি তার জন্য বিশেষ অর্থ বহন করে বলেও জানান তিনি।

রানি মুখার্জি তার তিন দশকের ক্যারিয়ারে ‘ব্ল্যাক’, ‘হিচকি’, ‘মর্দানি’ ও ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের জন্য তিনি ভারতীয় চলচ্চিত্রে বিশেষ পরিচিতি পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট