,

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে অবিশ্বাস্য পারফরম্যান্স করে যাচ্ছে বাংলাদেশ। প্রথমে বল হাতে, তারপর ব্যাট হাতেও খেলোয়াড়রা তাক লাগিয়ে দিলেন। দুই দিনে পাঁচ সেশন ধরে তারা অজিদের ওপর ছড়ি ঘুরাচ্ছে। দ্বিতীয় দিন চা বিরতিতে গেছে তারা ৮৮ রানের লিড নিয়ে। ১৯৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৮৬ রান তাদের।

এই সেশনে ২৭ ওভার খেলে ১ উইকেটে ১০৫ রান যোগ করেছে বাংলাদেশ। এই সেশনে তানজিদ হাসান প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন। নাজমুল হোসেন শান্ত ৭৯ রানে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে ২৬ রানে খেলছেন মুশফিকুর রহিম।

১ উইকেটে ৯৬ রানে দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। প্রথম সেশনে ৮৫ রান যোগ করে তারা, ৪৯ রানে আউট হন মুমিনুল হক। ওই সেশনে হাফ সেঞ্চুরি করা তানজিদ লাঞ্চের পর বাংলাদেশকে লিড এনে দেন। নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৯৩ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন বাংলাদেশি ওপেনার। ১৮৮ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন তানজিদ। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে শতক হাঁকান, ১৯৭ বলে ৮ চার ও ১ ছয়ে ১০১ রানে থামেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট