,

বন্ধুর জানাজায় প্রদীপ, চোখের জলে শেষ বিদায়

news-image

অনলাইন ডেস্ক : ধর্মীয় পরিচয় আলাদা হলেও বন্ধুত্বের সম্পর্ক যে সব সীমারেখার ঊর্ধ্বে, চাঁদপুরের কচুয়ার দোয়াটি গ্রামের প্রদীপ সরকারের উপস্থিতি যেন তারই এক আবেগঘন উদাহরণ হয়ে উঠেছে। প্রিয় বন্ধু কামাল হোসেন বাবুলের জানাজায় অংশ নিয়ে চোখের জলে তাকে শেষ বিদায় জানিয়েছেন তিনি।

কচুয়ার দহুলিয়া গ্রামের বাসিন্দা কামাল হোসেন বাবুল (৫৫) বুধবার রাত ১১টার দিকে অসুস্থতাজনিত কারণে মারা যান। তার মৃত্যুতে শোকাহত স্বজনদের পাশাপাশি গভীরভাবে ভেঙে পড়েন দীর্ঘদিনের বন্ধু প্রদীপ সরকার।

বৃহস্পতিবার কামাল হোসেনের জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুদের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তবে সবার নজর কাড়ে সনাতন ধর্মাবলম্বী প্রদীপ সরকারের উপস্থিতি।

জানাজার সময় নীরবে দাঁড়িয়ে থাকা প্রদীপকে বারবার আবেগাপ্লুত হতে দেখা যায়। বন্ধুর সঙ্গে কাটানো দীর্ঘদিনের স্মৃতি মনে করে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। ধর্মীয় ভিন্নতা ভুলে বন্ধুর শেষ বিদায়ে তার অংশগ্রহণ উপস্থিত মানুষের মধ্যেও আবেগ তৈরি করে।

স্বজনরা জানান, কামাল হোসেন ছিলেন সহজ-সরল ও স্নেহশীল মানুষ। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বন্ধুর জানাজায় প্রদীপ সরকারের অশ্রুসিক্ত উপস্থিতি শুধু বন্ধুত্বের গভীরতাই নয়, ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষের পাশে থাকার মানবিকতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট