,

সাভারে মসজিদের মাঠে মিলল প্রেসার কুকার বোমা

news-image

অনলাইন ডেস্ক : সাভারে একটি মসজিদের মাঠ থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ জানায়, মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড়চোপড়, কোরআন শরিফ ও একটি প্রেসার কুকার পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত তিন ব্যক্তি রাতে ড্রামটি সেখানে রেখে গেছে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমরান হোসেন জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা বস্তুটি বোমা বলে ধারণা করা হচ্ছে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে গত ৩০ জুলাই আশুলিয়ার একটি মুদিদোকান থেকে একই ধরনের একটি সন্দেহজনক ডিভাইস উদ্ধার করা হয়েছিল। পরে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

ওই ঘটনার তদন্তের সূত্র ধরে গত মঙ্গলবার রাতে সাভারের দক্ষিণ শ্যামপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর একটি আস্তানার সন্ধান পায় সিটিটিসি। সেখান থেকে আরিফ নামে একজনকে আটক করা হয়েছে। তবে মামুন নাজমুল হাসান ওরফে বোমারু মামুনকে এখনো আটক করা যায়নি।

সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানিয়েছেন, আগের প্রেসার কুকার বোমার তদন্ত থেকেই সাভারে জেএমবির আস্তানার সন্ধান পাওয়া যায়। সর্বশেষ উদ্ধার হওয়া ডিভাইসটির সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডিএমপিতে চার কর্মকর্তা ডিসি পদে

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা ফখরুল

বড় অঙ্কের নগদ টাকা পরিবহনে পুলিশের ‘মানি এসকর্ট’

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বড় চ্যালেঞ্জ: শান্ত

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ৯০ ডলারের পথে তেলের দাম

আ. লীগের নিষেধাজ্ঞা তোলার খবর গুজব: তথ্যমন্ত্রী

উত্তর প্রদেশে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ শুরু

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করবে সরকার

কাদেরসহ সাত আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন