,

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৬

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে। মঙ্গলবার  দিবাগত গভীর রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টিয়ারা গ্রামের শিশু মিয়া গ্রুপের মন্টু মিয়া ও হুসেন চেয়ারম্যান গ্রুপের সরুজ মিয়ার মধ্যে টাকা-পয়সা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়। সংঘর্ষের পর আরও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল ইসলামের সরকারি মোবাইল নম্বরে 01320-115085 তে 01819654638 এই নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে সংঘর্ষের কারণ, আটক ব্যক্তিদের পরিচয় এবং আহতদের বিষয়ে পুলিশের বক্তব্য  জানা সম্ভব হয়নি।

এদিকে, স্থানীয়দের মধ্যে অভিযোগ রয়েছে, ওসি মোরশেদুল ইসলাম নির্দিষ্ট কিছু সাংবাদিকের ফোনে সাড়া দিলেও অন্য সাংবাদিকদের ফোন নিয়মিত রিসিভ করেন না। তবে এ অভিযোগের বিষয়ে ওসি মোরশেদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকায় স্থানীয়দের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কাও দেখা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট