,

রবিন-দিপুর অর্ধশতক আর বর্ষণের হ্যাটট্রিকে জিতল বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। বাংলাদেশের হয়ে এদিন ৫ উইকেট তুলেছেন পেসার রোহানতদৌলা বর্ষণ। পরে শাহাদাত হোসেন দিপু এবং মাহফিজুল ইসলাম রবিনের অর্ধশতকে সহজ জয় পায় দল।

আগামী ১২ আগস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আবারও মুখোমুখি হবে এই দুই দল। এই জয়ে ফাইনালের প্রস্তুতি সেরে রাখলো বাংলাদেশ ইমার্জিং দল। এদিন ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বেশ চাপে পড়ে প্রোটিয়া ইমার্জিং দল।

শুরু থেকেই উইকেট তুলে তাদের চাপে রাখেন টাইগার ইমার্জিং বোলাররা। ৫০ বলে ২৫ রান করা জেপি কিংকে ফিরিয়ে দেন আবু হাসিম। এর আগে জুমাকে বিদায় করেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। এরপর শুরু হয় রহনতদৌলা বর্ষণের তাণ্ডব। অঙ্কগোমোডিটসে সেলেটসওয়ানেকে ফিরিয়েছেন শূন্য রানেই। এরপর গোল্ডেন ডাকে ফিরিয়েছেন ড্যানিয়েল স্মিথ এবং পিরিকে। ৩ উইকেট তুলে প্রোটিয়াদের ইনিংসের টপ অর্ডার গুঁড়িয়ে দেন বর্ষণ।

চাপের মুখে ১০৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন ভ্যান বুরেন। শ্লাল্ক এঙ্গেলব্রেক করেছেন ৫৮ বলে ৪৫ রান। ১৬৯ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।

বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেছেন রহনতদৌলা বর্ষণ। ২ উইকেট নেন আমিনুল ইসলাম বিপ্লব। ১টি করে উইকেট নিয়েছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, সামিউন বশির রাতুল এবং আবু হাশিম।

জবাব দিতে নেমে মাহফিজুল ইসলাম রবিন এবং জাকির হাসান মিলে বেশ ভালো শুরু এনে দেন বাংলাদেশ ইমার্জিং দলকে। ওপেনার জাকির উইকেটের চারপাশে খেলেছেন দারুণ সব শট। ২৬ বলে ২০ রানের ইনিংস খেলে বিদায় নেন জাকির।

তিনে নেমে রবিনের সাথে যোগ দেন শাহাদাত হোসেন দিপু। ফর্মে থাকা দিপু শুরু থেকে সাবলীল ব্যাটিং করেছেন। রবিন-দিপুর কার্যকরী ব্যাটিংয়ে এগোতে থাকে বাংলাদেশের ইনিংস। ৯৯ বলে ৬১ রানের ঝলমলে এক ইনিংস খেলে সাজঘরে ফিরেন রবিন। এরপর দিপুর সাথে যোগ দেন ইফতিখার হোসেন ইফতি।

জয়ের বন্দরে পৌঁছাতে খুব একটা সমস্যা হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। ৬৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। ৯০ বলে ৭২ রান করে অপরাজিত ছিলেন দিপু। অন্যদিকে ইফতি করেন ১৫ বলে অপরাজিত ৮ রান করে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট