,

রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

news-image

অনলাইন ডেস্ক : চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু এবং নিজের সঙ্গে মামলার রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের কথিত সম্পর্ক ও বিয়ের দাবি নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা শাবনূর। রিজভীর সাম্প্রতিক বক্তব্যকে অসত্য, পরস্পরবিরোধী ও মানহানিকর বলে দাবি করেছেন তিনি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিজভীর গালগল্প ও অসত্য বয়ান’ শিরোনামে দেওয়া এক দীর্ঘ পোস্টে শাবনূর রিজভীর বক্তব্যের বিভিন্ন অসংগতির কথা তুলে ধরেন।

শাবনূরের দাবি, সালমান শাহর মৃত্যু নিয়ে রিজভী বিভিন্ন সময়ে একেক ধরনের বক্তব্য দিয়েছেন। একপর্যায়ে তিনি সালমান শাহর হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছিলেন। পরে ২০১৯ সালে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন।

সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতেও রিজভী সালমান শাহর মৃত্যু আত্মহত্যা বলে দাবি করেছেন এবং এ ঘটনায় সালমানের মা নীলা চৌধুরীকে দায়ী করেছেন বলে উল্লেখ করেন শাবনূর। একই সঙ্গে এবার তার বিরুদ্ধেও নানা অভিযোগ তোলা হয়েছে বলে জানান তিনি।

রিজভীর সঙ্গে নিজের প্রেম ও বিয়ের দাবি সরাসরি নাকচ করে শাবনূর বলেন, তাকে বিয়ে করার ইচ্ছা ছিল বলে রিজভী এক সাক্ষাৎকারে দাবি করলেও অন্য সাক্ষাৎকারে তাদের সাবেক প্রেমের সম্পর্ক এবং ২০১৬ সালে বিয়ে ও ২০১৮ সালে বিচ্ছেদের কথা বলেছেন। এসব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

শাবনূরের প্রশ্ন, রিজভী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করলেও ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তিনি সেখানে যাননি। তার দাবি অনুযায়ী ওই সময় বাংলাদেশেও আসেননি রিজভী। ফলে কথিত বিয়ের স্থান, সময় কিংবা প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শাবনূর আরও দাবি করেন, ওই সময়ের অনেক আগেই তিনি বিবাহিত ছিলেন এবং রিজভীকে তিনি কখনো দেখেছেন বলেও মনে পড়ে না।

সালমান শাহকে ব্ল্যাকমেইল করার অভিযোগও অস্বীকার করেছেন শাবনূর। তার ভাষ্য, সালমান শাহর মৃত্যুর পরই প্রথম রিজভীর নাম শুনেছিলেন। তাই কীভাবে রিজভী তার বিরুদ্ধে এমন অভিযোগ করছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

শাবনূর আরও বলেন, সালমান শাহ ও তার স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরির জন্য তিনি একে অপরের কাছে কথা বলতেন—এমন অভিযোগও সম্পূর্ণ মিথ্যা। চলচ্চিত্র অঙ্গনে কারও সঙ্গে তিনি এ ধরনের আচরণ করেছেন—এমন প্রমাণও কেউ দিতে পারবেন না বলে দাবি করেন অভিনেত্রী।

সবশেষে রিজভীর সঙ্গে তার কখনো কোনো ধরনের যোগাযোগ ছিল না এবং বর্তমানে নেই বলেও স্পষ্ট করেছেন শাবনূর। তার বিরুদ্ধে করা অভিযোগগুলোকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর হিসেবে উল্লেখ করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট