অনলাইন ডেস্ক : ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, চরফ্যাশন বাজারের একটি পুরোনো ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা, ৩ লাখ টাকা চাঁদা দাবি, মারধর এবং দোকানে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগে মোতাহার হোসেন আলমগীর মালতিয়াসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন স্থানীয় দধি ব্যবসায়ী মো. সালাম।
মামলাটি ভোলা চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হলে আদালত অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, প্রায় ৫৫ বছর ধরে বাদীর পরিবার চরফ্যাশ