মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

news-image

অনলাইন ডেস্ক : নিত্যপণ্যের বাজারে মূল্যস্ফীতির মধ্যেই আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম এবং আমদানি ব্যয় বেড়েছে উল্লেখ করে তারা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে লিটারপ্রতি ১০ টাকা দাম বাড়ানোর আবেদন করেছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গত ১১ জুলাই বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন প্রথম এ প্রস্তাব দেয়। পরে বিষয়টি নিয়ে এক দফা বৈঠক হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়া জানান, ব্যবসায়ীদের প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। এ নিয়ে আরও বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং পরবর্তী সিদ্ধান্ত সেখানেই নেওয়া হবে।

ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৯ টাকা, পাঁচ লিটারের বোতলের দাম ১ হাজার ১৫ টাকা, খোলা সয়াবিন তেলের দাম ১৮৮ টাকা এবং খোলা পাম তেলের দাম ১৮৩ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।

তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলে ১৮ থেকে ২০ টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ হচ্ছে। বর্তমান দামে বিক্রি করলে লোকসান গুনতে হচ্ছে বলেও দাবি করেছে তারা।

তবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য বলছে, বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের দাম কিছুটা বাড়লেও ব্যবসায়ীদের প্রস্তাবিত মূল্যবৃদ্ধির সঙ্গে সেই ব্যবধান পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে করছাড়সহ অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে বাণিজ্য মন্ত্রণালয়।

অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকদের মতে, ভোজ্যতেলের দাম বাড়লে শুধু রান্নার খরচ নয়, হোটেল-রেস্তোরাঁসহ অন্যান্য খাদ্যপণ্যের দামেও প্রভাব পড়তে পারে। তাই মূল্য নির্ধারণের আগে বাজার পরিস্থিতি ও প্রকৃত আমদানি ব্যয় গভীরভাবে যাচাই করা জরুরি।

এদিকে ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা প্রস্তাবিত মূল্যবৃদ্ধির বিরোধিতা করেছেন। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতারা বলছেন, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে বারবার দাম বাড়ানোর চেষ্টা করা হলেও বিশ্ববাজারে মূল্য কমলে তার সুফল ভোক্তারা পান না। তাই বাজারে কঠোর নজরদারি এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবির কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

জলবায়ু পরিবর্তনে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি