সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

news-image

অনলাইন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার ঢাকাই চলচ্চিত্রে অভিষেক করতে যাচ্ছেন। মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের সিনেমায় কাজ করার আলোচনা থাকলেও এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। যদিও নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে বাংলাদেশে কাজ করার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মধুমিতা।

বাংলাদেশের দর্শকদের সামনে আসার উচ্ছ্বাস প্রকাশ করে এই অভিনেত্রী জানান, দীর্ঘদিন ধরেই বিভিন্ন কাজের সূত্রে বাংলাদেশে আসার পরিকল্পনা ছিল। নানা কারণে তা সম্ভব হয়নি, তবে এবার সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে।

মধুমিতা সরকার কলকাতার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’র ‘পাখি’ চরিত্রের মাধ্যমে দুই বাংলার দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পান। এছাড়া ‘চিনি’সহ বেশ কিছু সিনেমা ও নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি।

এবার ঢাকাই সিনেমার পর্দায় ‘গুলশানের চামেলি’ চরিত্রে কলকাতার এই জনপ্রিয় অভিনেত্রী দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক