,

স্টার সিনেপ্লেক্সে একদিনে চার নতুন সিনেমা

news-image

অনলাইন ডেস্ক : সিনেমাপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। শুক্রবার থেকে ঢাকার এই মাল্টিপ্লেক্সে একসঙ্গে মুক্তি পেয়েছে চারটি আন্তর্জাতিক সিনেমা। হরর, সাসপেন্স, অ্যানিমেশন ও কনসার্ট—ভিন্ন চার ঘরানার এসব সিনেমা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে।

মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে ‘এভিল ডেড বার্ন’, ‘প্যাসেঞ্জার’, ‘টাইম হোপার্স: দ্য সিল্ক রোড’ এবং জনপ্রিয় গায়িকা বিলি আইলিশের কনসার্ট চলচ্চিত্র ‘হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’।

ভৌতিক সিনেমাপ্রেমীদের জন্য ‘এভিল ডেড বার্ন’ নিয়ে এসেছে আতঙ্ক ও রহস্যের গল্প। সেবাস্তিয়ান ভানিচেক পরিচালিত ছবিটিতে একটি অভিশপ্ত বইকে ঘিরে ভয়ংকর ঘটনার আবর্তন দেখা যাবে। এতে অভিনয় করেছেন সুহেইলা ইয়াকুব, হান্টার ডুহান ও লুসিয়ান বুকানন।

রহস্য ও সাসপেন্সধর্মী সিনেমা হিসেবে রয়েছে আন্দ্রে ওভ্রেডালের ‘প্যাসেঞ্জার’। ছবির গল্পে এক দম্পতির ভ্রমণ অপ্রত্যাশিত এক ঘটনার পর ভয় ও আতঙ্কে রূপ নেয়। এতে অভিনয় করেছেন জ্যাকব সিপিও, লু লোবেল ও মেলিসা লিও।

পরিবার নিয়ে দেখার মতো অ্যানিমেশন সিনেমা ‘টাইম হোপার্স: দ্য সিল্ক রোড’। ভবিষ্যতের চার শিক্ষার্থীর সময় ভ্রমণ ও ইতিহাস রক্ষার অভিযানের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি।

এছাড়া সংগীতপ্রেমীদের জন্য রয়েছে বিলি আইলিশের কনসার্ট চলচ্চিত্র ‘হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’। ত্রিমাত্রিক প্রযুক্তি ও উন্নত শব্দ ব্যবস্থার মাধ্যমে বড় পর্দায় কনসার্টের অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করা হয়েছে সিনেমাটিতে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, একই দিনে ভিন্ন ঘরানার চারটি আন্তর্জাতিক সিনেমা মুক্তি পাওয়ায় দর্শকরা নিজেদের পছন্দ অনুযায়ী ছবি বেছে নেওয়ার সুযোগ পাবেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড