শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

news-image

লাইফস্টাইল ডেস্ক : বৃষ্টিভেজা বিকেলে মুখরোচক কিছু খেতে মন চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন এই নাগেট। বাড়িতে আলু আছে নিশ্চয়ই? সেখান থেকে ২-৩টি কিংবা প্রয়োজনমতো আলু নিয়ে সেদ্ধ বসিয়ে দিন। এরপর একবার রেসিপিতে চোখ বুলিয়ে নিয়ে আজই তৈরি করে ফেলুন সুস্বাদু আলুর নাগেট। এটি তৈরিতে যেমন ঝামেলা কম তেমনই খেতে মজাদার। চলুন তবে জেনে নেওয়া যাক আলুর নাগেট তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

আলু- ৩টি

ডিম- ১টি

মরিচের গুঁড়া- আধা চা চামচ

গোলমরিচের গুঁড়া- সামান্য

লবণ- স্বাদমতো

ধনিয়া পাতা কুচি- আধা কাপ

কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ

ময়দা- ২ টেবিল চামচ

তেল- পরিমাণমতো

ব্রেডক্রাম্বস- পরিমাণমতো।

যেভাবে তৈরি করছেন

আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিন। এরপর তার সঙ্গে মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ, ধনিয়া পাতা, দিয়ে ভালো করে মেখে নিন। এবার তাতে কর্নফ্লাওয়ার ও ময়দা মিশিয়ে দিন। এবার মিশ্রণটি থেকে পছন্দ অনুযায়ী শেপে কেটে নিন। এবার একটি একটি করে টুকরা ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্র্যাম্বসে গড়িয়ে নিন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে ভেজে তুলুন। এবার পছন্দসই সসের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু আলুর নাগেটস।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী