বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

news-image

অনলাইন ডেস্ক : ভারতে নিট প্রশ্নফাঁস ইস্যুতে চলমান শিক্ষার্থী আন্দোলন ঘিরে সরকার ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, আলোচনার জন্য সরকারকেই আগে উদ্যোগ নিতে হবে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে তারা সরে আসবে না।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, সরকার যদি আলোচনায় আগ্রহী হয়, তাহলে তাদেরই আন্দোলনকারীদের কাছে আসতে হবে এবং তাদের শর্ত মেনে আলোচনা করতে হবে।

তিনি অভিযোগ করেন, সরকার একদিকে সংলাপের কথা বলছে, অন্যদিকে শিক্ষার্থীদের ওপর দমনমূলক পদক্ষেপ নিচ্ছে। তার দাবি, আলোচনার নামে সময়ক্ষেপণ করা হচ্ছে।

সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, সরকারের সঙ্গে নিরপেক্ষ কোনো স্থানে বা যন্তর মন্তরে আলোচনা হতে পারে। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে তারা সরে আসবেন না।

এর আগে সরকারপক্ষ জানায়, আন্দোলনকারীরা আলোচনায় এলে সরকার প্রস্তুত রয়েছে। তবে সিজেপি নেতারা সেই প্রস্তাবের জবাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেন।

আন্দোলনের ৩২তম দিনে যন্তর মন্তরে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় অভিজিৎ দিপকে অভিযোগ করেন, সরকার আলোচনার কথা বলে আন্দোলন দুর্বল করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় নানা ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে।

দিপকের অভিযোগ, একদিকে সরকার আলোচনার আহ্বান জানিয়েছে, অন্যদিকে শিক্ষার্থীদের ওপর পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বিজেপি সভাপতি জেপি নাড্ডা সিজেপির দুই প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন এবং আন্দোলনকারীদের দাবিগুলো নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা করার আশ্বাস দেন।

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সাম্প্রতিক সময়ে ভারতজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। সংসদ ভবনের দিকে মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

৫০ প্রশাসন ক্যাডার কর্মকর্তা হচ্ছেন এসিল্যান্ড