,

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার পর লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ অভিমুখে মিছিলের পর কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াতে রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধীসহ দলটির শীর্ষ নেতারা এ কর্মসূচিতে অংশ নেন।

রাহুল গান্ধী ঘোষণা দিয়েছিলেন, তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাতভর অবস্থান করবেন। তবে সন্ধ্যার দিকে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

পুলিশের সরানোর সময় রাহুল গান্ধী রাস্তায় বসে পড়েন এবং সরে যেতে অস্বীকৃতি জানান। পরে পুলিশ সদস্যরা তাকে ঘিরে সরিয়ে নেয়। এ সময় তার নাক দিয়ে রক্ত ঝরতে দেখা গেছে বলে জানিয়েছে এনডিটিভি।

বিক্ষোভ চলাকালে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ আরও কয়েকজন বিরোধী নেতাকেও পুলিশ আটক করে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ