,

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

news-image

ক্রীড়া প্রতিবেদক : আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সব সময় হাসিমুখে থাকেন। নানা প্রশ্নের উত্তর দেন সুন্দর রসিকতা করেও। আজ হারের পর এক প্রশ্নে শিশুদের মতো কেঁদেছেন মেসিদের কোচ। প্রাশ্নের উত্তর দিতে দিতে এক পর্যায়ে কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন।

আর্জেন্টিনার এক সাংবাদিক স্কালোনিকে তার ভবিষ্যত নিয়ে প্রশ্ন করেন। এটাই তাকে আবেগী করে তোলে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার কিছুটা সময় প্রয়োজন সিদ্ধান্তের জন্য। তবে সুন্দর একটি গ্রুপ ছিল। সবার সাথে সবার বোঝাপড়াও অসাধারণ। এই গ্রুপটি নতুন করে পাওয়া আর হয়তো হবে না।’

স্কালোনি টানা দুই বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন। পরবর্তী বিশ্বকাপ বা সামনে আর্জেন্টিনার কোচিং করাবেন কি না খানিকটা অনিশ্চিত। পাশাপাশি আগামী বিশ্বকাপে কোচিং করালেও মেসিসহ আরো কয়েকজন খেলোয়াড়কে না পাওয়ার সম্ভাবনা বেশি। ফাইনালে হার এবং সামগ্রিক বিষয় নিয়ে আবেগী ছিলেন স্কালোনি।

স্পেনের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনা অনেকটা বেশি আলোচনায় ছিল। মাঠে একেবারে ভিন্ন চিত্র ছিল। রানার্সআপ হয়ে হার স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন কোচ, ‘আমাদের চেয়ে স্পেন বেটার ছিল। তারা জয়ী হওয়ায় অভিনন্দন।’

ফাইনালে হারলেও তার ফুটবলারদের প্রশংসা ঠিকই করেছেন স্কালোনি। এ বিষয়ে বলেন, ‘আমার ফুটবলাররা টুর্নামেন্ট জুড়ে তাদের সেরা নৈপুণ্য দেখিয়েছে। সবাই সবার সর্বোচ্চটাই দিয়েছে।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড