মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড সেভ ও ৮০০ পাসে স্বপ্নভঙ্গ

news-image

স্পোর্টস ডেস্ক : স্বপ্ন ভঙ্গ। নির্ধারিত সময়ে কষ্টার্জিত ড্রয়ের পর স্পেনের কাছে ১-০ গোলে হারল আর্জেন্টিনা। ইউরোপিয়ান দলটি জিতে নিলো বিশ্বকাপ ট্রফি। জয়টা ছোট ব্যবধানে হলেও পরিসংখ্যান বলছে, লিওনেল স্কালোনির দলের ওপর স্প্যানিশরা পুরোপুরি ছড়ি ঘুরিয়েছে।

বল দখলে রেখে ম্যাচে আধিপত্য করা স্পেনের জন্য নতুন কিছু নয়। ফাইনালেও তার ব্যতিক্রম হলো না। ৬৫ শতাংশ বল দখলে রেখেছিল তারা। এর মধ্যে সফল পাস ছিল ৮৫২টি, আর্জেন্টিনার (৪৬৪) চেয়ে প্রায় দ্বিগুণ। এর মধ্যে ৭৬২ পাস ছিল নিখুঁত। বলাবাহুল্য, লুইস দে লা ফুয়েন্তের দল পুরোপুরি ম্যাচ তাদের নিয়ন্ত্রণে রেখেছিল।

সত্যি হলো স্পেনের পারফরম্যান্স কেবল বল দখল ও পাসিংয়ে সীমাবদ্ধ ছিল না। আর্জেন্টিনার গোলে তাদের শট ছিল ২০টি, এমিলিয়ানো মার্টিনেজ ১১টি সেভ করেন, যা বিশ্বকাপ ফাইনালে একজন গোলকিপারের রেকর্ড।

বিপরীতে স্কালোনির দল মাত্র দুটি শট নিয়েছিল গোলে। অবশ্য দুটি ক্ষেত্রেই স্প্যানিশ কিপার উনাই সিমনকে তেমন কিছু করতে হয়নি। এই প্রচেষ্টাগুলোই আর্জেন্টিনাকে শেষ দিকে বেঁচে থাকার আশা জাগিয়েছিল।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন