মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা হারায় কাঁদলেন সমর্থকরা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ ফুটবলের মহারণে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে গেছে আর্জেন্টিনার। নাটকীয় ও উত্তেজনাপূর্ণ লড়াই শেষে স্পেনের জয়ে উল্লাসে মেতে ওঠেন লাল জার্সিধারী সমর্থকরা। অন্যদিকে প্রিয় দলের পরাজয়ে কান্নায় ভেঙে পড়েন অনেক আর্জেন্টিনা ভক্ত।

রোববার ১৯ জুলাই) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল মাঠে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হন হাজারো ফুটবলপ্রেমী। খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ।

ম্যাচের শুরু থেকেই দফায় দফায় আক্রমণ চালায় স্পেন। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি দলটি। আর্জেন্টিনাও পাল্টা আক্রমণের চেষ্টা চালায়, তবে দুই দলের রক্ষণভাগের দৃঢ়তায় গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথম ৪৫ মিনিট।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে স্পেন। তবে ৯০ মিনিটের খেলায় ও গোল দিতে পারেনি কোনো দলই। একপর্যায়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে এগিয়ে যায় ইউরোপের দলটি। গোল হজমের পর আর্জেন্টিনা সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালালেও স্পেনের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মুহসীন হল মাঠের একাংশে শুরু হয় উল্লাস। স্পেনের সমর্থকরা লাফিয়ে উঠে বিজয় উদযাপন করেন। অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকদের অনেককে হতাশ হয়ে মাঠে বসে থাকতে দেখা যায়। কেউ কেউ আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

 

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন