,

ইরানে মার্কিন হামলায় বন্ধ ১০ হাজার মানুষের পানির সংযোগ

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্রায় ১০ হাজার মানুষের সুপেয় পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। দেশটির হরমোজগান প্রদেশের একটি পানি শোধনাগার ও পাম্পিং স্টেশনে হামলার পর এই সংকট তৈরি হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাস্ক কাউন্টির উপকূলীয় বুঞ্জি গ্রামের একটি পানি পরিশোধন পাম্পে হামলার ঘটনায় আশপাশের ২০টি গ্রামের বাসিন্দারা পানির সমস্যায় পড়েছেন।

হরমোজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী হামজেহ পুর জানান, হামলায় সমুদ্র থেকে পানি উত্তোলনের পাম্পিং স্টেশন এবং বুঞ্জি পানি শোধন কেন্দ্রের একটি বিদ্যুৎ ট্রান্সফরমার ধ্বংস হয়েছে। এর ফলে ওই এলাকার মানুষের স্বাভাবিক পানি সরবরাহ পুরোপুরি ব্যাহত হয়েছে।

তিনি এ হামলাকে ‘অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষ বর্তমানে তীব্র পানি সংকটের মুখে রয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে। কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় দেশটির একটি বিদ্যুৎ ও পানি শোধনাগারের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে আগুনের ঘটনা ঘটে।

কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তবে জরুরি পরিকল্পনা চালু থাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্টকম জানিয়েছিল, ইরানের সামরিক সক্ষমতা কমানোর লক্ষ্যে টানা কয়েক রাত ধরে অভিযান চালানো হচ্ছে।

অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রকে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। দেশটির কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ