,

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানি নাটকের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম ও অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ারের নতুন নাটক ‘দার-ই-নিজাত’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের প্রথম সপ্তাহে নাটকটির প্রচার শুরু হতে পারে বলে জানা গেছে।

নাটকটি পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালে প্রচারের পাশাপাশি দর্শকদের জন্য ইউটিউবেও প্রকাশ করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। সাদাকালো সেই পোস্টারে দুরেফিশান, শেহেরিয়ার ও নামির খানকে গম্ভীর আবহে দেখা গেছে। পোস্টের ক্যাপশনে ‘দার-ই-নিজাত লোডিং’ লেখা থাকায় দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

জানা গেছে, এআরওয়াই ডিজিটালের শুক্র ও শনিবার রাত ৮টার প্রাইম টাইম স্লটে নাটকটি প্রচারের সম্ভাবনা রয়েছে। তবে চ্যানেল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে প্রচারের তারিখ ঘোষণা করেনি।

প্রখ্যাত পাকিস্তানি লেখক ও নাট্যকার উমাইরা আহমেদের গল্পে নির্মিত ‘দার-ই-নিজাত’ পরিচালনা করেছেন সাকিব খান। নাটকটির প্রযোজনায় রয়েছেন সালমান ইকবাল, সোনিয়া ইকবাল ও শেহেরিয়ার মুনাওয়ার।

তারকাবহুল এই নাটকে দুরেফিশান, শেহেরিয়ার ও নামির খানের পাশাপাশি অভিনয় করেছেন সানিয়া সাইদ ও মেহমুদ আসলাম। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে সাহার হাশমিকে। নাটকে দুরেফিশান ‘জারিয়াব’ নামের একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করছেন।

গল্প, অভিনয়শিল্পী ও নির্মাণশৈলীর কারণে প্রচারের আগেই ‘দার-ই-নিজাত’ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এখন ভক্তদের অপেক্ষা শুধু নাটকটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণার।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড