শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

news-image

অনলাইন ডেস্ক : শীতলক্ষ্যা নদীতে ডুবে ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত সেরা ডুবুরি মো. সাদিকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. সালেহউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত কমিটিকে ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ময়নাতদন্ত শেষে সাদিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের জেটির সামনে জমে থাকা কচুরিপানা অপসারণের কাজ চলছিল। এ সময় স্পিডবোটে দায়িত্ব পালনকালে ঢেউয়ের ধাক্কায় ভারসাম্য হারিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে যান সাদিক। এরপর দীর্ঘ প্রায় আট ঘণ্টার উদ্ধার অভিযানের পর ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ গজ দূরে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে ধারণা করা হলেও তদন্তে বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। সহকর্মীদের ধারণা, নদীতে পড়ে যাওয়ার সময় তিনি মাথায় আঘাত পেয়ে থাকতে পারেন।

মো. সাদিক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসিন্দা এবং নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। উদ্ধার অভিযানে সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি গত বছর রাষ্ট্রীয় ‘সেরা ডুবুরি’ পদক লাভ করেন। সম্প্রতি সিদ্ধিরগঞ্জে একটি লেকে ডুবে যাওয়া তিনজনের মরদেহ উদ্ধারের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ ফায়ার স্টেশন প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, সাদিকের মৃত্যু বাহিনীর জন্য এক অপূরণীয় ক্ষতি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত বিষয় নিশ্চিত করা হবে।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

পুরোনো নথি থেকে আ.লীগ আমলের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত