,

‘চাপের মুখে আমার খেলোয়াড়রা সেরাটা দেয়’, পিছিয়ে থেকেও জয়ের পর স্কালোনি

news-image

ক্রীড়া প্রতিবেদক: বিশ্বকাপের নকআউট পর্বে টানা তিন ম্যাচ পিছিয়ে পড়েও জিতল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস ও নাটকীয়ভাবে ইংল্যান্ডকে হারানোর পর এ প্রসঙ্গে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলছেন, ‘চাপের মধ্যে আমার খেলোয়াড়েরা সেরাটা দেয়। এই টুর্নামেন্টে তারা সেটা বারবার দেখিয়েছে।’

ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচদের আসতে ঘণ্টাখানেক সময় লাগে। ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়ে আর্জেন্টিনার উল্লাস হয়েছে আধঘণ্টারও বেশি। তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসতে ঘণ্টা খানেকের অধিক সময় লেগেছে আর্জেন্টাইন কোচ স্কালোনির।

ইংলিশদের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল। এরপর সাত মিনিটের মধ্যে দুই গোল দিয়ে তারা বিজয়োৎসব করেছে। যেখানে আর্জেন্টিনা ছিল পরাজয়ের দ্বারপ্রান্তে, সেখানে নাটকীয় জয় পেয়েছে লিওনেল মেসিরা।

২০২২ সালে স্কালোনির অধীনে আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও চ্যাম্পিয়নের দোরগোড়ায় মেসিরা। স্পেনের বিপক্ষে আসন্ন ফাইনালেও নিজেদের উজাড় করে দেওয়ার পরিকল্পনা বিশ্বকাপজয়ী কোচের, ‘আমাদের কাজ এখনও বাকি। সে লক্ষ্যে ফাইনালে নিজেদের উজাড় করে দিতে চাই।’

আর্জেন্টিনা এই বিশ্বকাপে এখনও অপরাজিত। তাই খেলোয়াড়দের নিয়ে গর্বিত স্কালোনি, ‘আমরা ন্যায্যভাবে জিতেছি। এই দল ইতোমধ্যে অবিশ্বাস্য কিছু অর্জন করেছে।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড