,

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

news-image

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানি কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে এবং গত ৪৮ ঘণ্টায় চিহ্নিত লক্ষ্যবস্তুর ভিত্তিতে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, প্রথম দফায় জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এতে জ্বালানি সংরক্ষণাগার ও গোলাবারুদের গুদামে আগুন লাগে বলে দাবি করা হয়েছে।

এরপর বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার কথাও জানায় আইআরজিসি। তাদের দাবি, ওই হামলায় হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, একটি সামুদ্রিক নজরদারি বিমানের হ্যাঙ্গার এবং ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও জ্বালানি ট্যাংক ধ্বংস এবং আহমেদ আল-জাবের বিমানঘাঁটির একটি কৌশলগত রাডার ব্যবস্থায় হামলার দাবিও করেছে ইরান।

আইআরজিসি জানিয়েছে, তাদের সামরিক অভিযান এখনও চলমান রয়েছে। ইরানের সামরিক কর্মকর্তারা এ অভিযানকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাবে ‘চোখের বদলে চোখ’ নীতির অংশ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে হরমুজ প্রণালিতে বিদেশি সামরিক উপস্থিতি অব্যাহত থাকলে আরও প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

তবে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র, জর্ডান, বাহরাইন কিংবা কুয়েতের পক্ষ থেকে ইরানের এসব হামলার দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা মন্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ