রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

news-image

বিনোদন ডেস্ক : ভারতের তেলুগু সিনেমার জনপ্রিয় মুখ সামান্থা রুথ প্রভু। বলিউডেও কাজ করেছেন বটে। তবে তার ক্যারিয়ারের সিংভাগই তেলুগুতে। আর সেখানেই রেকর্ড গড়লেন অভিনেত্রী। তার ‘মা ইন্তি বাঙ্গারাম’ প্রথম নারীপ্রধান তেলুগু ছবি হিসেবে ১০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে।

আজ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টের মাধ্যমে খবরটি শেয়ার করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে দিয়েছেন আবেগঘন বার্তা।

ভিডিওটির শুরুতে দেখা যায়, সামান্থা একা বসে আছেন। এমন সময় রাজ নিদিমরু (সামান্থার স্বামী) একটি আইপ্যাড হাতে নিয়ে তার কাছে আসেন। কৌতূহলবশত সামান্থা সেটি আনলক করতেই চোখে পড়ে একটি পোস্টার—যেখানে জানানো হয়, ‘মা ইন্তি বাঙ্গারাম’ বিশ্বব্যাপী ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। মুহূর্তেই তার মুখে ফুটে ওঠে প্রশস্ত হাসি।

৩৯ বছর বয়সী এই অভিনেত্রী তার বার্তায় জানান, ছবি মুক্তির আগের কয়েক দিন তিনি অনেক চিন্তায় ছিলেন। দর্শক ছবিটি নিয়ে আগ্রহী কিনা, কথা বলছে কিনা, প্রচারণার খবর দর্শকের নাগাল অব্দি যাচ্ছে কিনা। তবে দিনশেষে ঠিকই দর্শক তাকে ভাসিয়ে দিয়েছে উষ্ণ ভালোবাসায়।

নারীপ্রধান গল্পের ছবি উপমহাদেশে খুব কমই সফল হয়। সে যাত্রায় নতুন মাইলফলক অর্জন করলেন সামান্থা। তার ভাষ্য, “সত্যিকারের পরিবর্তন তখনই আসে, যখন কেউ ঝুঁকি নিতে প্রস্তুত থাকে। আরমার প্রত্যাশা, এই ছবির সাফল্য ধীরে ধীরে নারীপ্রধান সিনেমা নিয়ে প্রচলিত দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভবিষ্যতে যখন কোনো প্রদর্শকের কাছে নায়িকাকেন্দ্রিক সিনেমার সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হবে, তখন যেন উত্তরটা সরাসরি ‘না’ না হয়ে আশাবাদী কিছু হয়।”

প্রসঙ্গত, এতদিন ধরে তেলুগুতে নারীপ্রধান ছবির সর্বোচ্চ আয় ছিল ‘মহনতি’র। কীর্তি সুরেশ অভিনীত ছবিটি ২০১৮ সালে মুক্তি পেয়ে ৮৩ কোটি রুপি আয় করেছিল।

 

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস

চীনে শক্তিশালী টাইফুন ‘বাভি’, সরিয়ে নেওয়া হলো ২০ লাখ মানুষ