রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে শক্তিশালী টাইফুন ‘বাভি’, সরিয়ে নেওয়া হলো ২০ লাখ মানুষ

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘বাভি’ চীনের পূর্ব উপকূলে আঘাত হেনেছে। প্রবল বাতাস ও ভারী বৃষ্টির কারণে দেশটির বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, গাছপালা উপড়ে পড়া, ভূমিধস এবং যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন দেখা দিয়েছে।

ঝড়ের আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। চীনের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, স্থলভাগে প্রবেশের পর টাইফুনটির শক্তি কিছুটা কমে ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও এর প্রভাব এখনও ব্যাপক।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব ও উত্তর চীনের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে বন্যা, ভূমিধস ও শহরাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে।

সবচেয়ে বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে ঝেজিয়াং প্রদেশ থেকে। শনিবার রাতে উপকূলীয় শহর ইউহুয়ানে প্রথম আঘাত হানে টাইফুন বাভি। পরে এটি ওয়েনঝৌ শহরের ইউয়েচিং এলাকায় দ্বিতীয়বার স্থলভাগে প্রবেশ করে।

ইউয়েচিং শহরের বাসিন্দারা জানান, ঝড়ের সময় প্রচণ্ড বাতাসে ঘরের ছাদ ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় রাস্তা পানিতে তলিয়ে গেছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, শুধু ইউয়েচিং শহরেই এক হাজার ৩০০টির বেশি গাছ ভেঙে পড়েছে। এর মধ্যে শত শত গাছ শিকড়সহ উপড়ে গেছে। জরুরি উদ্ধারকর্মীরা খননযন্ত্র ব্যবহার করে সড়ক পরিষ্কার ও ক্ষতিগ্রস্ত এলাকা স্বাভাবিক করার কাজ শুরু করেছেন।

এর আগে টাইফুন বাভি উত্তর তাইওয়ানের ওপর দিয়ে অতিক্রম করে। সেখানে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ১৩৪ জন আহত হন। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঝড়ের কারণে দেশটিতে বহু ফ্লাইট বাতিল করা হয়।

টাইফুনের প্রভাবে চীনের পরিবহন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝেজিয়াংয়ের হাংজৌ শহরে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় এবং বিমানবন্দরগুলোতে শত শত ফ্লাইট বাতিল করা হয়।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, টাইফুন দুর্বল হলেও এর বিশাল মেঘমালা থেকে আগামী কয়েক দিনে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এতে বন্যা ও ভূমিধসের ঝুঁকি আরও বাড়তে পারে। এছাড়া চলতি বছর এল নিনো পরিস্থিতির কারণে চীনে শক্তিশালী চরম আবহাওয়ার ঘটনা বাড়ার আশঙ্কার কথাও জানিয়েছেন বিজ্ঞানীরা।

এ জাতীয় আরও খবর

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার শোক পালন করবে বিএনপি

ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

বান্দরবানে বন্যার্ত ১৫ হাজার পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা

কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই