শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার ম্যাচে ইংলিশ রেফারি না থাকার কারণ

news-image

অনলাইন ডেস্ক : চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ পরিচালনায় বিভিন্ন দেশের রেফারিদের দেখা গেলেও এখন পর্যন্ত কোনো ইংলিশ রেফারি দায়িত্ব পাননি। পোল্যান্ড, মিশর, রোমানিয়া, কানাডা, ফ্রান্সের পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাঁশি বাজাবেন পর্তুগালের একজন রেফারি।

বিশ্বকাপে দায়িত্বে থাকা দুই ব্রিটিশ রেফারি হলেন অ্যান্থনি টেলর ও মাইকেল অলিভার। এর মধ্যে অলিভার ইতোমধ্যে স্পেন-বেলজিয়ামসহ সাতটি ম্যাচ পরিচালনা করেছেন, যা এই আসরে ব্রিটিশ রেফারিদের মধ্যে সর্বোচ্চ। তবে আর্জেন্টিনার ম্যাচে তাদের কাউকেই দায়িত্ব দেওয়া হয়নি।

এর মূল কারণ দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক ও ঐতিহাসিক বিরোধ। ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের পর থেকে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের সম্পর্কের টানাপোড়েন ফুটবল অঙ্গনেও প্রভাব ফেলেছে। সম্ভাব্য বিতর্ক এড়াতে ফিফা আর্জেন্টিনার ম্যাচে ইংলিশ রেফারি নিয়োগ থেকে বিরত থাকে বলে ধারণা করা হয়।

বিশেষ করে ১৯৮৬ সালের বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল এবং ‘শতাব্দীর সেরা গোল’ দুই দেশের ফুটবল প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তোলে। নিজের আত্মজীবনীতেও ম্যারাডোনা লিখেছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে তার মনে ফকল্যান্ড যুদ্ধের কথাই ঘুরছিল।

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এর মধ্যে তিনবার জয় পেয়েছে ইংল্যান্ড, আর দুইবার জিতেছে আর্জেন্টিনা। এবার দুই দলই যদি কোয়ার্টার ফাইনাল পেরিয়ে যায়, তাহলে সেমিফাইনালে আবারও তাদের লড়াই দেখা যেতে পারে। সেক্ষেত্রে টেলর ও অলিভারের বিশ্বকাপে আর কোনো ম্যাচ পরিচালনার সুযোগ না পাওয়ার সম্ভাবনাই বেশি।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের