,

ব্রয়লার মুরগি ও ডিমের দাম ঊর্ধ্বমুখী

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বাজারে আবারও বেড়েছে ব্রয়লার মুরগি ও ফার্মের ডিমের দাম। ব্যবসায়ীদের দাবি, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সরবরাহে বিঘ্ন ঘটায় এসব পণ্যের দাম বাড়তে শুরু করেছে। তবে একই সময়ে কিছু সবজির দামে স্বস্তি ফিরেছে।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা যায়, বাজারভেদে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। মাত্র এক সপ্তাহ আগেও একই মুরগি ১৬০ থেকে ১৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল। অর্থাৎ প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

অন্যদিকে, ফার্মের ডিমের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১১৫ থেকে ১২৫ টাকার মধ্যে।

বিক্রেতারা জানান, টানা বর্ষণের কারণে বিভিন্ন এলাকায় খামার থেকে মুরগি সরবরাহ কমেছে। পাশাপাশি বৃষ্টির সময় খামারে মুরগির মৃত্যুহার বাড়ায় খামারিদের উৎপাদন ব্যয়ও বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।

এদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তির চিত্র দেখা গেছে। ছোট পটোল ও ধুন্দলের দাম কমে কেজিপ্রতি ৪০ থেকে ৪৫ টাকায় নেমেছে। ঢ্যাঁড়সের দামও কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। তবে লম্বা ও গোল বেগুনের দাম কিছুটা বেড়ে যথাক্রমে ৮০ থেকে ৯০ টাকা এবং ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া করলা মানভেদে ৫০ থেকে ৭০ টাকা, কাঁচা পেঁপে ৪০ থেকে ৪৫ টাকা, চালকুমড়া ৪০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা এবং কচুরমুখী ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পেঁয়াজের বাজারে বড় ধরনের পরিবর্তন নেই। মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে। পাশাপাশি লেবু, কাঁচামরিচ, শসাসহ বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও স্থিতিশীল রয়েছে।

মাংস ও মাছের বাজারে আগের অবস্থাই বজায় আছে। গরু ও খাসির মাংসের দামে তেমন পরিবর্তন না এলেও মাছের দাম এখনও তুলনামূলক বেশি। বিভিন্ন প্রজাতির মাছ মান ও আকারভেদে আগের মতোই উচ্চ দামে বিক্রি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা