শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আদাবরে ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে ‘কুত্তা ফারুক’ নামে পরিচিত এক শীর্ষ ছিনতাইকারীসহ সাত সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে শেখেরটেক ৭ নম্বর ব্রিজসংলগ্ন ‘সি পাগল’ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), মো. সাইদ (২৪), আকাশ (২৩), কর্নেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে হিটার (২২) এবং মো. নাহিদুল (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ‘ভাইস্তা বিল্লাল’ গ্রুপের সদস্যদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

অভিযানের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা ভিড় করেন। তারা অভিযোগ করেন, গ্রেপ্তারের পর অনেক আসামি জামিনে মুক্ত হয়ে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অপরাধ সংঘটনের প্রস্তুতিকালে চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছিনতাই ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে পুলিশের দাবি।

এ জাতীয় আরও খবর

ফরাসি আধিপত্য নাকি ফুটবলের বাঁক বদল

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল জিম্বাবুয়ে

কুয়েত-বাহরাইনে ফের হামলার দাবি ইরানের

৬ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

‘আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই’

সৃষ্টির যত্নে কোরআনের নির্দেশনা মানার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলের মৃত্যু

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী

বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের উদ্যোগ

স্থানীয় নির্বাচনে ভোটকক্ষে বাড়ল ভোটারের সংখ্যা

রাঙামাটিতে ১২৬ স্থানে পাহাড়ধস, নিখোঁজ ব্যবসায়ীর খোঁজ চলছে

চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর