,

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সরকারের রাজনৈতিক অঙ্গীকার।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল থাকার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী জানান, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক নাকি অন্তর্বর্তী সরকারের অধীনে হবে, সে বিষয়ে সব শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জুলাই সনদকে গুরুত্ব দিয়ে সংবিধান সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আদালতের রায়ে উল্লেখিত ৫৪টি বিষয়ে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে।

মো. আসাদুজ্জামান বলেন, সুপ্রিম কোর্টের রায় ও জনগণের প্রত্যাশাকে সামনে রেখে রায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জাতীয় সংসদের আগামী অধিবেশনেই জাতীয় মানবাধিকার কমিশন আইন উত্থাপন করা হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে আপিল বিভাগ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান, যার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিষয়টিও ছিল, সে বিষয়ে হাইকোর্টের রায় বহাল রাখে। এ রায়ের পর সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে বলে আইনজীবীরা মত দেন।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান