,

জমি দখলের অভিযোগে চাচার বিরুদ্ধে মুখ খুললেন ন্যানসি

news-image

অনলাইন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি এবার নিজের চাচার বিরুদ্ধে পারিবারিক জমি দখলের অভিযোগ তুলেছেন। তার দাবি, আওয়ামী লীগের এক স্থানীয় নেতার প্রভাব কাজে লাগিয়ে তার গ্রামের জমি দখল করা হয়েছে।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে ন্যানসি জানান, নড়াইল জেলার বড়দিয়ায় তাদের পৈতৃক বাড়ির বাসস্ট্যান্ডসংলগ্ন একটি জমির উল্লেখযোগ্য অংশ তাদের পরিবারের মালিকানাধীন। তবে আওয়ামী লীগ সরকারের সময় তার সেজ চাচা স্থানীয় এক নেতার সহায়তায় জমিটি দখলে নেন বলে অভিযোগ করেন তিনি।

ন্যানসির ভাষ্য, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হলেও সে সময় কোনো কার্যকর সহায়তা পাননি। সম্প্রতি তার বড় ভাই ওই স্থানে গেলে চাচা প্রথমে বাড়ির গেট পর্যন্ত খুলতে রাজি হননি বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে গায়িকা দাবি করেন, সামনের খাস জমিতে মাদ্রাসা নির্মাণের কথা বলা হলেও সেখানে ভিন্ন ধরনের স্থাপনা তৈরি করা হয়েছে।

তিনি আরও লেখেন, এবার ন্যায়বিচার পাওয়ার আশা করছেন এবং শিগগিরই নিজে সেখানে যাবেন।

ন্যানসির পোস্টে অনেকেই তাকে আবারও মামলা করার পরামর্শ দেন। জবাবে তিনি জানান, এর আগেও মামলা করেছিলেন। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২০২১ সালে তার চাচা পুরো জমি বাউন্ডারি দিয়ে দখলে নেন বলে দাবি করেন।

এছাড়া তিনি অভিযোগ করেন, করোনা মহামারির সময় তার বাবার মৃত্যুর পরই ওই জমি দখলের ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড