,

নিয়োগ দুর্নীতির মামলায় মেনন গ্রেপ্তার দেখানোর আদেশ

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৮ জুলাই) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান গত ৩০ জুন গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, বিধি লঙ্ঘন করে অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন, এনটিআরসিএ সনদ ছাড়া প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া, মেধাতালিকায় এগিয়ে থাকা প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে না দেওয়া এবং নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যুসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে ১৩ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২২ ডিসেম্বর রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট গ্রেপ্তার হওয়ার পর থেকে রাশেদ খান মেনন কারাগারে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান