বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত আইরিন খান

news-image

অনলাইন ডেস্ক : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী আইরিন খান। এ দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদাও পাবেন।

বুধবার (৮ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

আইরিন খান ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন সংস্থাটির প্রথম নারী মহাসচিব।

এছাড়া ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশন (আইডিএলও)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২০ সালের ১ আগস্ট থেকে তিনি জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৩ সালে এ পদ চালুর পর তিনিই প্রথম নারী, যিনি এই দায়িত্বে নিয়োজিত হন।

এ জাতীয় আরও খবর

নিরাপত্তাকর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

নিয়োগ দুর্নীতির মামলায় মেনন গ্রেপ্তার দেখানোর আদেশ

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

গ্রেপ্তার নেতাকে স্থায়ী বহিষ্কার করল এনসিপি

ঢাকাসহ ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক চাপ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সাঙ্গু-মাতামুহুরী বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগ জামায়াত আমিরের

বিশ্বকাপে গোল না খেয়ে অনন্য স্পেন, কোয়ার্টারে আট দল

মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

নকলের অভিযোগে এইচএসসিতে ৯৫ পরীক্ষার্থী বহিষ্কার

শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ