সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২ (নগর প্লাজা) দখল করে চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী পরিচয়ে একটি গ্রুপ দীর্ঘদিন ধরে মার্কেট নিয়ন্ত্রণ করছে।

সোমবার নগর প্লাজার নিচতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে দোকান মালিক ও ব্যবসায়ীদের একাংশ এসব অভিযোগ তুলে ধরেন।

ব্যবসায়ীদের পক্ষ থেকে মো. কামরুজ্জামান অভিযোগ করেন, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর মার্কেট সমিতির নিয়ন্ত্রণে একটি গ্রুপ দখল নেয়। এরপর থেকে তারা দোকান উচ্ছেদ, অবৈধ দোকান বসানো, বিদ্যুৎ-ওয়াসা বিল এবং লিফট মেরামতের নামে অতিরিক্ত টাকা আদায়সহ নানা অনিয়ম চালিয়ে আসছে।

তিনি আরও দাবি করেন, বিদ্যুৎ বিলের প্রায় ৪০ লাখ টাকা, ওয়াসা বিলের ২৮ লাখ টাকা এবং লিফট মেরামতের নামে প্রায় ৩০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

ব্যবসায়ীদের অভিযোগ, দখলদাররা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মার্কেটে অস্থিরতা সৃষ্টি করছে এবং প্রশাসনিক কার্যক্রমে বাধা দিচ্ছে। পাশাপাশি সম্প্রতি ‘শান্তি মিছিল’-এর নামে লোক জড়ো করে উত্তেজনা তৈরির ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে আলী হাসান সুমন তা অস্বীকার করে বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি পাল্টা সংবাদ সম্মেলন করে সত্য তুলে ধরার কথা জানান।

ব্যবসায়ী পক্ষের বক্তব্যে বলা হয়, মার্কেটে বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোনো দখলদারি বা চাঁদাবাজি নেই। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

মাকে নির্যাতনের জেরে রুবেলকে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই

সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রতি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

রাবিতে ১০ লাখ টাকার বৃত্তির ঘোষণা ভূমিমন্ত্রীর