রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড

news-image

অনলাইন ডেস্ক : অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তার একটি পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার পর এ ঘটনা ঘটে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন শাওনের বন্ধু ও লেখক তামান্না সেতু। তিনি জানান, বিপুল সংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ শাওনের অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত করেছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তামান্না সেতু লিখেছেন, আলোচিত পোস্টটি শাওন নিজে মুছে ফেলেননি। বরং অতিরিক্ত রিপোর্টের জেরে তার পুরো অ্যাকাউন্টই সাসপেন্ড হয়েছে। তিনি আরও জানান, এ তথ্য তাকে নিজেই জানিয়েছেন মেহের আফরোজ শাওন।

এদিকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর এবং আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা এ অভিযোগ জমা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার

ব্রাজিলকে এগিয়ে রাখল ‘জ্যোতিষী’ বিড়াল মিলু

যৌন নিপীড়ন মামলায় ফয়সালের জামিন

জনগণ থেকে দূরে না থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যু

৬ ডিআইজি ও ৩ এসপির বদলি