,

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ-বিশ্লেষক ও প্রখ্যাত চিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। রোববার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পুত্রবধূ রাজিয়া রহমান।

১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক দীর্ঘ প্রায় চার দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি নিয়মিত বিভিন্ন পত্র-পত্রিকায় কলাম লিখে সাহিত্য, সমাজ, রাজনীতি ও সংস্কৃতি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতেন।

তিনি ২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্বদেশ চিন্তা সংঘের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্র সম্পাদনার দায়িত্বও পালন করেছেন।

অধ্যাপক ফজলুল হকের রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে একুশে ফেব্রুয়ারি আন্দোলন, সাহিত্য চিন্তা, রাজনীতি দর্শন এবং সংস্কৃতির সহজ কথা। তার লেখা ২০টির বেশি বই প্রকাশিত হয়েছে। পাশাপাশি ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতিস্বদেশচিন্তাসহ একাধিক গ্রন্থ সম্পাদনা করেছেন।

মৌলিক ও সম্পাদিত মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫০টিরও বেশি। সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান