,

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি-এমবাপ্পে সমানে সমান

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপে নিজের ১৯তম গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির রেকর্ডের আরও কাছাকাছি পৌঁছে গেছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে তিনি মেসির ২০ গোলের রেকর্ড থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছেন।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের ৭০তম মিনিটে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে নিখুঁত শটে জয়সূচক গোলটি করেন এমবাপ্পে। সেই একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফ্রান্স।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে সাত। ফলে গোল্ডেন বুটের দৌড়ে তিনি আর্জেন্টিনার লিওনেল মেসির সমতায় পৌঁছেছেন। চার বছর আগে কাতার বিশ্বকাপেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন এই ফরাসি ফরোয়ার্ড।

অন্যদিকে, কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার জয়ে নিজের ২০তম বিশ্বকাপ গোল করেন ৩৯ বছর বয়সী লিওনেল মেসি। একই সঙ্গে টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়েন তিনি।

চলতি আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি ও এমবাপ্পের পর রয়েছেন নরওয়ের আরলিং হলান্ড এবং ইংল্যান্ডের হ্যারি কেইন। তাদের দুজনেরই গোলসংখ্যা পাঁচ।

টুর্নামেন্ট শেষে একাধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে প্রথমে বেশি অ্যাসিস্ট করা ফুটবলারকে এগিয়ে রাখা হবে। এরপরও সমতা থাকলে কম সময় মাঠে খেলা খেলোয়াড় গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বর্তমানে অ্যাসিস্টের হিসাবে এমবাপ্পে মেসির চেয়ে এগিয়ে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড