,

স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত, স্ত্রীর মৃত্যুদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মহাখালীতে স্বামীকে হত্যা করে মরদেহ ছয় টুকরো করার আলোচিত মামলায় প্রথম স্ত্রী ফাতেমা বেগম ওরফে শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মরদেহ গুমের অভিযোগে তাকে সাত বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার ১৬তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নিপু এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করা হয়। পরে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ৩০ মে মহাখালীর আমতলী এলাকা এবং মহাখালী বাস টার্মিনালের বিভিন্ন স্থান থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন গুলশান লেক থেকেও মরদেহের আরেকটি অংশ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিচয় শনাক্ত হলে ঘটনাটির তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তদন্তে মাত্র ১২ ঘণ্টার মধ্যে ফাতেমাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, পারিবারিক বিরোধ, অর্থসংক্রান্ত দ্বন্দ্ব এবং স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ঘুমের ওষুধ খাইয়ে তাকে হত্যা করেন। পরে মরদেহ ছয় টুকরো করে পৃথক ব্যাগ ও ড্রামে ভরে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেন।

এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী নাসরিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফাতেমা।

তদন্ত শেষে ২০২২ সালের অক্টোবরে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় এবং ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে