,

মেসির জন্মদিনে চিঠি লিখে বিশ্বকাপ দেখার সুযোগ পেল খুদে ভক্ত

news-image

অনলাইন ডেস্ক : আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে লেখা এক আবেগঘন চিঠি বদলে দিয়েছে ৮ বছর বয়সী ভক্ত মানু লিটভির জীবন। মেসির প্রতি তার ভালোবাসার প্রকাশ হিসেবে লেখা সেই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

জনপ্রিয় স্ট্রিমিং অনুষ্ঠান ‘সেরিয়া ইনক্রিবল’-এ চিঠিটি পড়ে শোনানোর পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। মানুর আন্তরিক অনুভূতি অসংখ্য মানুষের মন ছুঁয়ে যায়।

এরপর আর্জেন্টিনার জনপ্রিয় তারকা পাউলা চাভেস ও পেদ্রো আলফনসো মানুর জন্য বিশেষ চমকের ব্যবস্থা করেন। তারা মানু ও তার পরিবারের জন্য যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপে গ্যালারিতে বসে আর্জেন্টিনার খেলা দেখার টিকিট ও আমন্ত্রণের ব্যবস্থা করেন।

স্টুডিওতে এই সুখবর শোনার পর আবেগে আপ্লুত হয়ে পড়ে মানু। আনন্দাশ্রু ঝরাতে ঝরাতে সে বাবা-মাকে জড়িয়ে ধরে, আর উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

চিঠিতে মানু লিখেছিল, মেসির ফুটবল দক্ষতার পাশাপাশি একজন মানুষ হিসেবে তার বিনয় ও ব্যক্তিত্বই তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।

কাতার বিশ্বকাপ জয়ের স্মৃতি তুলে ধরে সে আরও লিখেছিল, বিশ্বকাপ জয়ের পর মেসির আবেগঘন কান্না তাকে শিখিয়েছে যে কঠোর পরিশ্রমের ফল একদিন অবশ্যই মেলে এবং বড় মানুষরাও আবেগ প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড