সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

news-image
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শহিদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে “হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গণমাধ্যমকর্মী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের উদ্যোগে আয়োজন করা হয় এবং সঞ্চালনা করেন ডা. মো. রফিকুল ইসলাম।

বক্তারা হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরে টিকাদান কর্মসূচির জোরদারকরণ, জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার প্রাপ্যতা উন্নয়ন এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

একজন বক্তা বলেন, ক্রয় সংক্রান্ত জটিলতার কারণে টিকাদান ব্যাহত হলে হামের প্রাদুর্ভাব বাড়ছে এবং শিশু মৃত্যুর কারণ হতে পারে। এই পরিস্থিতিতে জড়িতদের তদন্তপূর্বক আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা স্বাস্থ্যকর্মীদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে জনদূর্ভোগ এড়ানোর জন্য সতর্ক থাকার আহ্বান জানান।

গোলটেবিলে অংশগ্রহণকারীরা হামের ভাইরাস মিউটেশন বা নতুন রূপের সম্ভাবনা নিয়ে গবেষণার গুরুত্বের ওপর জোর দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়ার মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তাও উল্লেখ করা হয়। অনুষ্ঠানের সুপারিশসমূহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারকে জানানো হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা