সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

news-image
বিনোদন ডেস্ক : প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উন্মোচনের পথে বড় পদক্ষেপ নেয়া হয়েছে। আদালত তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা ২৪ মে এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়।

ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুতির জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিলেটে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন কবরস্থল থেকে মরদেহ উত্তোলন করা হবে। প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শেষ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে অচেতন অবস্থায় পাওয়া যায়। প্রথমে হলি ফ্যামিলি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর সিলেটে দাফন করা হয়।

গত বছর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২০ অক্টোবর ঢাকার আদালত পুরনো অপমৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় সাবেক স্ত্রী সামীরা হক, ব্যবসায়ী ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ ১৭ জনকে আসামি করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

বাদীপক্ষের অভিযোগ, ঘটনার দিন সালমান শাহ শয়নকক্ষে নিথর অবস্থায় ছিলেন। হাসপাতালে নেওয়ার পথে তার গলায় দড়ির দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। অভিযোগ, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা