সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ দফা দাবিতে ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

news-image
নিজস্ব প্রতিবেদন : ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার সকাল থেকে এ কর্মবিরতি কার্যকর হয়। এর আগে শনিবার রাতে ঢাকা মেডিকেল হাসপাতাল ইন্টার্ন ডক্টরস সোসাইটি এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেয়।

সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা আমীর ফয়সাল এবং সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি নোটিশে উত্থাপিত কিছু প্রস্তাবকে তারা বৈষম্যমূলক ও অযৌক্তিক মনে করছেন।

ইন্টার্ন চিকিৎসকদের দাবি, এফসিপিএস কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের বেতন কাঠামোতে বৈষম্য, ভর্তি পরীক্ষার অতিরিক্ত ফি, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের স্বল্প বেতন, কর্মস্থলে নিরাপত্তাহীনতা এবং বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর অনিশ্চয়তা দীর্ঘদিন ধরে সমস্যার সৃষ্টি করছে।

তারা আরও জানান, বারবার দাবি জানানো, প্রতিবাদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস সত্ত্বেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান আসেনি। ফলে বাধ্য হয়েই তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসকদের অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে দেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা সম্ভব নয়।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা