সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তার চুরিতে ২ জন গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহার ছুটিতে সচিবালয়ের অভ্যন্তরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মুসলেহ উদ্দিন আহমেদ এতথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন- রঞ্জন চন্দ্র (২৫) ও রেজাকুল ইসলাম (৩২)।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকার ৫৭টি পয়েন্টে ৭০টি এআই ক্যামেরা লাগানো হয়েছে। এতে ডাকার সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। আরো নতুন এআই ক্যামেরা লাগানো হবে।

রঞ্জন চন্দ্র স্বীকার পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তিনি তার চুরি করেন। পরে ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করেন।

এ জাতীয় আরও খবর