সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন হামের উপসর্গ নিয়ে এবং একজন নিশ্চিত হামে মারা গেছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৫ শিশু।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫১৪ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু ৯১ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬০৫।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬১ হাজার ১৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৭ হাজার ৪৩ জন ছাড়পত্র পেয়েছে।

 

এ জাতীয় আরও খবর