বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নানাবাড়ির পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

news-image
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো রূপগঞ্জের কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) এবং তার ছোট ভাই সাফওয়ান (৭)। আকিবুল একটি হেফজ মাদ্রাসার শিক্ষার্থী ছিল, আর সাফওয়ান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়াশোনা করত।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, ঈদ উপলক্ষে দুই ভাই তাদের নানা তাজুল ইসলামের বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরের দিকে তারা নানাবাড়ির পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে একজন পানিতে তলিয়ে গেলে অন্যজন তাকে উদ্ধারের চেষ্টা করে। এতে দুজনই পানিতে ডুবে যায়।

পরে স্বজনরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মোশাররফ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে