ঢাকায় আজও বৃষ্টির সম্ভাবনা নেই, তাপপ্রবাহ অব্যাহত
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুন ৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ দেশের ৪৮ জেলায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আজও ঢাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আকাশ প্রধানত পরিষ্কার ও শুষ্ক থাকতে পারে।
আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস, আর গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।