আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী
মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে সকালে রামিসা বাসা থেকে বের হওয়ার পর সোহেল রানা তাকে ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। কিছু সময় পর শিশুটিকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে আসামিদের কক্ষের সামনে রামিসার জুতা দেখতে পেয়ে সন্দেহ হয় তার মায়ের।
পরে ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের সঙ্গে নিয়ে কক্ষে প্রবেশ করলে সেখানে রামিসার মাথাবিহীন মরদেহ এবং একটি বালতির মধ্যে তার মাথা দেখতে পান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনাস্থলে স্বপ্না আক্তার উপস্থিত ছিলেন বলেও অভিযোগপত্রে বলা হয়েছে।
ঘটনার দিনই শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে আটক করে পুলিশ।
পরদিন ২০ মে সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই দিনে আদালত স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে মামলাটি বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে রয়েছে।











