রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিনল্যান্ড দিচ্ছে ২০ লাখ ইউরো রোহিঙ্গাদের জন্য

news-image
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষা অব্যাহত রাখতে ফিনল্যান্ড সরকার ২০ লাখ ইউরো অনুদান দিচ্ছে। আজ রোববার জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন তহবিল দিয়ে ইউএনএইচসিআর দক্ষতা বৃদ্ধি, টিকে থাকার সক্ষমতা তৈরি এবং পূর্বে অর্থের ঘাটতি থাকা খাতে কাজ চালিয়ে যেতে পারবে। মিয়ানমারের সহিংসতা ও নিপীড়নের পর প্রায় এক দশক ধরে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে। সীমিত জীবিকার সুযোগের কারণে তারা প্রধানত ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল। ২০২৫ সালে মাত্র ২৩ শতাংশ শরণার্থী পরিবার কাজের বিনিময়ে আয় করেছে, ৪২ শতাংশ পরিবারের আয় অস্থায়ী ও অনিশ্চিত ছিল এবং ৩৫ শতাংশ পরিবারের কোনো আয়ের উৎস ছিল না।

ইউএনএইচসিআরের রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন বলেন, “রোহিঙ্গা সংকট এখন নাজুক পর্যায়ে। ক্রমহ্রাসমান তহবিল, ক্যাম্পের অবনতিশীল অবস্থা ও সুরক্ষা ঝুঁকি এ পরিস্থিতির প্রমাণ। ফিনল্যান্ডের এই প্রতিশ্রুতি তাদের উদারতার প্রমাণ।”

নয়াদিল্লিতে ফিনল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মারি আহমেদ বলেন, “ফিনল্যান্ড বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। রোহিঙ্গারা এখনও তাদের জীবন পুনর্গঠনের সুযোগের অপেক্ষায়। আমাদের প্রাথমিক সহায়তার পাশাপাশি দক্ষতা ও স্থিতিস্থাপকতা গড়ে তোলায় বিনিয়োগ নিশ্চিত করতে হবে।”

ফিনল্যান্ডের অনুদান এমন সময় এসেছে যখন জাতিসংঘ ও মানবিক অংশীদাররা নবায়িত আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানাচ্ছে। ২০ মে রোহিঙ্গা মানবিক সংকটের জন্য যৌথ সাড়াদান পরিকল্পনা (জেআরপি) ২০২৬-এর হালনাগাদ সংস্করণ প্রকাশ করা হয়েছে। পরিকল্পনায় শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীসহ ১৫ লাখ ৬০ হাজার মানুষের কাছে পৌঁছাতে ৭১ কোটি ৫ লাখ মার্কিন ডলারের আবেদন করা হয়েছে। ইতিমধ্যে ৬০ শতাংশ অর্থায়ন হয়েছে।

ফিনল্যান্ড বহু বছর ধরে বিশ্বের জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখছে। ২০২৬ সালে তারা ইউএনএইচসিআরের মূল তহবিলে আরও ৭০ লাখ ইউরো প্রদান করবে। এই অর্থ দিয়ে সংস্থা জরুরি পরিস্থিতিতেও দ্রুত সাড়া দিতে পারবে।

এছাড়াও, শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠী যাতে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে জীবন যাপন করতে পারে, তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা ও সম্পৃক্ততা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী