বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে ঢামেকে ভর্তি

news-image

বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে বারডেম হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। রবিবার কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হয় বিএনপির এ নেতাকে। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত ১১টার দিকে বারডেম থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় আমানকে। তিনি বর্তমানে ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতালের আবাসিক চিকিৎসক (মেডিসিন) শ্রী রাজদত্ত জানান, আমান উল্লাহ আমানের মাথা ব্যথা, বুকে ব্যথা রয়েছে। রবিবার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে অধিকতর চিকিৎসা শুরু হবে। আমান উল্লাহর ব্যক্তিগত সহকারী এস এম উজ্জল আরও জানান, হৃদরোগ ও ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত আমান উল্লাহ আমান। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা