,

ঢাকায় বিদ্যুতের চাপ কমাতে বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা

news-image
অনলাইন ডেস্ক : রাজধানীতে বিদ্যুতের বাড়তি চাপ মোকাবিলায় প্রতিটি বাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু

বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, উপযুক্ত নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে দেশে সৌরবিদ্যুৎ খাতে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। এ লক্ষ্য সামনে রেখে সরকার নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে।

তার ভাষায়, বাংলাদেশ এখন সৌরশক্তিনির্ভর বিদ্যুৎ ব্যবস্থার জন্য প্রস্তুত। তবে দ্রুত বাস্তবায়নের জন্য কার্যকর নীতিমালা প্রয়োজন। এ উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, চলতি মাসের মধ্যেই একটি খসড়া নীতিমালা চূড়ান্ত করার চেষ্টা চলছে। পরে জুনে মন্ত্রিসভার অনুমোদন পেলে তা সরকারি নির্দেশনা হিসেবে কার্যকর হতে পারে।

তিনি আরও জানান, সৌরবিদ্যুৎ খাতকে এগিয়ে নিতে ইনভার্টার, সোলার প্যানেল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে সহজ শর্ত ও কর-সুবিধা দেওয়ার বিষয়েও কাজ করছে সরকার। পাশাপাশি ব্যাটারি স্টোরেজ প্রযুক্তির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে দিনের উৎপাদিত বিদ্যুৎ সন্ধ্যার ব্যস্ত সময়ে ব্যবহার করা যায়।

সরকার আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে বলেও জানান মন্ত্রী।

রুফটপ সোলার প্রসঙ্গে তিনি বলেন, বাসা বা ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং নেট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল সমন্বয়ের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে ভবন মালিকরা আর্থিকভাবে লাভবান হতে পারবেন।

মন্ত্রী আরও বলেন, বেসরকারি খাতের সহায়তায় যদি ঢাকার অধিকাংশ ভবনকে সৌরবিদ্যুতের আওতায় আনা যায়, তাহলে রাজধানীর বিদ্যুতের চাপ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাশেদুল হক, স্রেডা-এর চেয়ারম্যান মোজাফফর আহমেদ এবং ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ-এর চেয়ারম্যান এম আজিজুর রহমান রিপন

তিন দিনের এ প্রদর্শনী আগামী শনিবার পর্যন্ত চলবে। এতে বিশ্বের ১২টি দেশের প্রায় ১৪০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড